বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ রোববার (২৬ ডিসেম্বর) শপথ নিলেন। জেলা প্রশাসক সম্মেলন কে সকাল ১০টায় জেলা প্রশাসক তামিজুল ইসলাম খান এ শপথ পড়িয়েছেন এবং আগামী ১০ জানুয়ারীর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার সংরতি ও সাধারণ ওয়ার্ড সদস্যদের শপথ পড়াবেন বলে চেয়ারম্যানদের কাছে প্রেরিত চিঠিতে উল্লেখ করেছেন । জানা যায়, ১১ই নভেম্বর ২য় ধাপে ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নে আমিনুর রহমান, ২নং মাগুরা ইউনিয়নে আব্দুর রাজ্জাক, ৩নং শিমুলিয়া ইউনিয়নে মতিয়ার রহমান সর্দার, ৪নং গদখালী ইউনিয়নে শাহাজান আলী, ৫নং পানিসারা ইউনিয়নে জাকির হোসেন পিপুল, ৬নং ঝিকরগাছা সদর ইউনিয়নে আমির হোসেন, ৭নং নাভারণ ইউনিয়নে শাহাজান আলী, ৮নং নির্বাসখোলা ইউনিয়নে আলহাজ খাইরুজ্জামান, ৯নং হাজিরবাগ ইউনিয়নে আতাউর রহমান মিন্টু, ১০নং শংকরপুর ইউনিয়নে বাবু গোবিন্দ চন্দ্র চ্যার্টার্জি ও ১১ নং বাঁকড়া ইউনিয়নে মাস্টার আনিস-উর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনের প্রায় দেড় মাস পরে নির্বাচিত চেয়ারম্যানগণ শপথ নিয়েছেন। ২২শে ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রেরিত এক চিঠিতে চেয়ারম্যানগণের শপথ অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে সকল চেয়ারম্যানগণের কাছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মাধ্যমে চিঠি প্রেরণ করা হয়েছে। যার স্মারক নং- ০৫.৪৪.৪১০০.০১৩.১৮.০০৩.২১.১০৩৫ (৭)। চিঠিতে জনপ্রতিনিধিগণকে মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপস্থিত থাকার কথা বলেছেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















