স্টাফ রিপোর্টার : আগামী ১৬ জানুয়ারী আসন্ন যশোরের ঝিকরগাছা পৌরসভা নিবাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, বর্তমান পৌর মেয়র ও নৌকা মার্কার দলীয় প্রার্থী আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল বলেছেন, আমরা আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। দেশে শান্তি, নিরাপত্তার জন্য, দুর্নীতি দমন করার জন্য নৌকা মার্কায় ভোট চাই। তিনি বলেন, নৌকার পালে হাওয়া লেগেছে, জোয়ার উঠেছে, নৌকা মার্কার জয় হবেই নিশ্চয়ই। সোমবার সকালে পৌর নির্বাচনের বিষয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, স্বাধীনতা ও উন্নয়নের পক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের জনগণ মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলতে পারছে, এই নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এই নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলে আজ সবার জীবনমান উন্নত হচ্ছে। জীবন যত উন্নত হচ্ছে, ছেলে-মেয়েরা সুযোগ পাচ্ছে, উচ্চশিার সুযোগ পাচ্ছে। নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলে পানির সমস্যার সমাধান হয়েছে, বিদ্যুতের সমস্যার সমাধান হয়েছে। ডিজিটাল বাংলাদেশ আপনারা পেয়েছেন, অর্থনৈতিক উন্নতি হয়েছে। এসময় তার সফর সঙ্গী থাকছেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুসা, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নাসিমুল হাব্বি শিপার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সদস্য জুলুফকার আলী ভূট্টো, জাফিরুল হক, পৌর যুবলীগের আহবায়ক একরামুল হক খোকন, প্রেসকাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক ইমরান রশিদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ সহ পৌর ওয়ার্ড আওয়ামীলীগে সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














