বাংলাদেশের দণি-পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারনে অত্যন্ত ঝূঁকিপূর্ণ। যেখানে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। সাইকোন, জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবনাক্ততা বৃদ্ধি ইত্যাদি নিত্যদিনের সঙ্গী। দণি-পশ্চিম উপকূল অঞ্চলের সংকটকে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং উপকূলের মানুষের অধিকার আদায়ের ল্েয বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম গঠন করা হয়। ২৭ ডিসেম্বর সোমবার বিকাল ৩:০০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে উদয়ন বাংলাদেশ, খারদ্বার, বাগেরহাট অফিসে বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেট শরীফা খানম এর সভাপতিত্বে উক্ত ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি রিজিয়া পারভীন, মুখার্জী রবীন্দ্র নাথ, সাধারন সম্পাদক ও উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদুজ্জামান, সদস্য ও বাগেরহাট প্রেস কাবের সহ-সভাপতি ইসরাত জাহান সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত সভায় জলবায়ু পরিবর্তন এর প্রভাবে উপকূলের সংকটে করনীয় নিয়ে সকলে মতামত ব্যক্ত করেন। আগামী তিন মাসে উক্ত ফোরামের একটি পরিকল্পনা করা হয়। উক্ত পরিকল্পনা উপকূলের মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখবে বলে ফোরাম বিশ্বাস করে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














