স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিটের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ইউনিট চত্তর হতে প্রতি বছরের ন্যায় এবছরও যশোর জেলার অসহায়, হতদরিদ্র ও গরীব শীতার্ত ৫শ’ পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিট ও জেলা পরিষদ, যশোর এর চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। ইউনিটের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ও সম্মানিত সেক্রেটারী জাহিদ হাসান টুকুন অসহায়,হতদরিদ্র ও গরীব শীতার্ত পরিবারের মাঝে কম্বল তুলে দেন। ইউনিটের কার্যনির্বাহী সদস্য আহসান হাবীব চৌধুরী, তনুজা রহমান মায়া, ইউনিটের জুনিয়র সহকারী পরিচালক গৌর চন্দ্র বিশ্বাস বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিতরন কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করা জন্য সহযোগিতা করেন ইউনিটের যুব স্বেচ্ছাসেবক বৃন্দ।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














