কালিয়া, (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ঘড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মোল্যার (৫৬) একাধিক অনৈতিক কর্মকান্ডের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। ২৯ ডিসেম্বর (বুধবার) সকাল সাড়ে ১১ টায় অভিযুক্ত প্রধান শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের বিচার চেয়ে বিভিন্ন শ্রেনী পেশার নারী-পুরুষ ও কোমলমতি শিশুদের উপস্থিতিতে ঘড়িভাঙ্গা স্কুল চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা ব্যানার ও ফেষ্টুন হাতে নিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মিজানুরের কঠিন শাস্তি ও বিচারের দাবি তুলে স্লোগান দেয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্যে ওই গ্রামের কালিয়া উপজেলার সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখ, বীর মুক্তিযোদ্ধা খান শহিদুর রহমান, তুহিন খান, শেখ তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম, রনি খান, খবির মোল্যা, ওয়াজকুরুনী, সহ একাধিক মহিলা ও শিশুরা বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষক এ পর্যন্ত ১১বার এ ধরনের অনৈতিক কর্মকান্ড ঘটিয়ে স্থাণীয় প্রভাবশালীদের ম্যানেজ করে বার বার পার পেয়েছে এবং অর্থদন্ডসহ লাঞ্ছিত হয়েছে অনেকবার। মহিলা শিক্ষকসহ অনেকে তার যৌন হয়রানীর কারণে অন্যত্র বদলী হতে বাধ্য হয়েছে এবং শ্লিলতা হানির শিকার অনেকে লজ্জায় এলাকা ছেড়েছে। সাম্প্রতিক ৪র্থ শেণীর একটি এতিম বাচ্চার সাথে ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আমরা এলাকাবাসী ওই শিক্ষকের কঠোর শাস্তি ও বিচার দাবি করছি। বক্তারা আরো জানান, এ ঘটনায় বিগত ২১ ও ২২ ডিসেম্বর অভিযুক্ত প্রধান শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের খবর বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হওয়ায় তথ্য দিয়ে যারা সহযোগীতা করছে তাদেরেকে চাঁদাবাজী মামলায় ফাঁসাবে বলে হুমকি দিয়েছে অভিযুক্ত ওই প্রধান শিক্ষক। মিজানুরের ভয়ে স্থাণীয় শিশুরা স্কুলে যেতে ভয় পায়। পাশের গ্রামের কোন অভিভাবক তাদের সন্তানদের ্ স্কুলে পাঠায়না। তার একাধিক অনৈতিক কর্মকান্ডের বিচার চেয়ে জেলা প্রশাসক, ইউএনও, কালিয়া ও উপজেলা শিক্ষা অফিসার বরাবরও লিখিত অভিযোগ পেশ করেছেন বলে তারা জানান।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














