স্টাফ রিপোর্টার : অবশেষে যশোর শহর সংলগ্ন খাজুরা বাস স্ট্যান্ডে ট্রাক মালিক সমিতি কার্যালয়ের সামনে ভয়াবহ গর্ত ভরাট করা হয়েছে। গত তিন দিন ধরে সেখানে ভরাট কার্য্যক্রম চলেছে। প্রত্যক্ষদর্শী জানায় দীর্ঘদিন ধরে ট্রাক মালিক সমিতি কার্যালয়ের সামনে ভয়াবহ গর্তের সৃস্টি হয়। এর ফলে সেখানকার প্রায় ১০০ গ্যারেজ তীব্র সমস্যায় পতিত হয়। মালামাল বোঝাইকৃত ট্রাকগুলো সেখানে তীব্র ঝুঁকি নিয়ে রাখা হয়। ভূক্তভোগীরা জানায়, বছরের পর বছর ধরে ট্রাক মালিক সমিতি কার্যালয়ের সামনে ভয়াবহ গর্ত তৈরি হয়েছে। অথচ প্রতি রাত স্টপেজের জন্য প্রতি ট্রাক মালিক ১৫০ করে টাকা প্রদান করেন। ট্রাক উল্টে যাওয়ার সমূহ সম্ভাবনা নিয়ে উল্লেখিত স্থানে ট্রাক বাস রাখা হয়। এমনকি বাস ট্রাক গ্যারেজ গুলোতে আগত যানবাহন গুলো সেখানে প্রায় আটকা পড়তো। গর্তের কোথাও মাজা আবার কোথাও এক হাটু, কোথাও তিন ফুট গর্ত থাকায় সেখানে এতদিন পানি কাঁদায় একাকার ছিল। ট্রাক মালিকরা জানান অনেক আগে বর্ষাকালে গ্রামের রাস্তায় এমন এঁটেল কাঁদায় একাকার দশা দেখা যেত। সেই বাঙালী পুরাতন জ্বীর্ন আঁকড়ে রাখতেই যেন এতদিন গর্ত ভরাটে এত সময় লাগিয়েছেন সংশ্লিষ্টরা। খাজুরা স্ট্যান্ডে নাইট হল্টকারী চালকরা মরন গর্ত ভরাট করায় সংশ্লিষ্ট কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। এর ফলে তাদের আর কোন ঝুঁকি থাকলো না। মাঝে মধ্যে এসব খাতে কতৃপক্ষের নজর রাখা উচিৎ। কেননা তারা নিরাপত্তাসহ সকল ঝুঁকি এড়াতে এখানে নাইট হল্ট করেন। এতদিন তাদের তীব্র দুঃখ কষ্ট ভোগ করে আসতে হয়েছে। এখন তার অবসান হয়েছে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














