স্টাফ রিপোর্টার : বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে যশোর সদর উপজেলা ও কেশবপুর উপজেলার ২৬টি ইউনিয়নের ভোট গ্রহণ। ভোটগ্রহণ চলাকালে সকালে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নেরর ডাকাতিয়ায় সহিংসতায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে পুলিশ আহতের বিষয়টি অস্বীকার করেছে। এছাড়া ব্যালট ছিনতাইয়ের অভিযোগে কেশবপুর উপজেলার কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। সকালে শান্তিপূর্ণভাবে ২৬ টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা দেখে পুলিশ তৎপরতা চালালে এসময় স্থানীয়দের হামলায় যশোর কোতোয়ালী থানার কন্সটেবল ফারুক হোসেন চৌধুরী ও জাহাঙ্গীর আলম আহত হন। তারা যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অবশ্য কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম ঘটনাটি সত্য নয় বলে দাবি করেছেন। এছাড়া সকাল ১১টার দিকে যশোর সদরের রামনগর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের বাইরে ২০০ গজ দুরে রাস্তার ওপরে অজ্ঞাত দুর্বৃত্তরা ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে দুজনকে আটক করে। এদিকে কেশবপুর উপজেলার কেশবপুর সদর ইউনিয়নে ২নম্বর ওয়ার্ডে নতুন মূলগ্রাম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। দুপুরে দুর্বৃত্তরা ব্যালট ছিনতাই করায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আরাফাত হোসেন। প্রসঙ্গত, দুই উপজেলার ২৬ টি ইউনিয়নে এক হাজার পাঁচশ’ ৩০ জন প্রার্থী ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার ছয় লাখ সাত হাজার ছয়শ’ ৯৬ জন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ৭ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য নিযুক্ত করা হয়। এর মধ্যে পুলিশ ২ হাজার ৯শ’৫০ জন এবং ৪ হাজার আনসার দায়িত্বে ছিলেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














