মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ সোমবার ঝিনাইদহের মহেশপুরে প্রশাসনের হস্তক্ষেপে বিয়ের পিড়িতে বসতে হলো না স্কুল ছাত্রী ববিতা খাতুনের। এলাকাবাসী ও মানবাধিকার সংগঠন আরডিসি সূত্রে প্রকাশ,সোমবার দুপুরে উপজেলার রাখালভোগা গ্রামের বকুল হোসেনের ৮ম শ্রেণী পড়–য়া কন্যা কবিতা খাতুন(১৪)এর বিয়ে দেয়া হচ্ছে এমন একটি সংবাদ আরডিসির হটলাইনে আসে। বিষয়টি সংস্থার পক্ষ থেকে তড়িত পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানালে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিক হাসান মহেশপুর থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে ওসি দ্রুত পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করে দেয়। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার লোকজন বিয়ে বাড়িতে হাজির হয়। মেয়ে পক্ষের লোকজন ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গিকার করে রক্ষা পায়। বরপক্ষ খবর পেয়ে পালিয়ে যায়।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














