ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : র্যাবের অভিযানে অপহরণের ১৩দিন পর অপহৃত কণ্যা শিশু শিার্থীকে উদ্ধারসহ অপহরণকারী বাবু ওরফে রাজুকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শিশুর মা শাহানা বেগম বাদী হয়ে রোববার ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, যশোর জেলার কেশবপুর থানার গৌরীঘোনা গ্রামের আসলাম গাজীর শিশু কণ্যা(১৩) ডুমুরিয়া থানার খরসঙ্গ গ্রামে নানা ইকতিয়ার শেখের বাড়িতে থেকে স্হানীয় কেসিএস মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনিতে পড়তো। এক পর্যায়ে কণ্যা শিশুটি গত ২৮ডিসেম্বর দুপুর ২টার দিকে নানার বাড়ির পার্শ্ববর্তী শোলগাতিয়া বাজারের পাশে হরি নদীর উপর ব্রীজে অবস্হান করতে থাকে। এ সময় অপহরণকারী গৌরীঘোনা গ্রামের ২সন্তানের জনক বাবু ওরফে রাজু(২৭) কণ্যা শিশুটিকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে গিয়ে যশোর শহরের একটি অজ্ঞাত স্হানে রেখে উপর্যুপরি শিশুটিকে ধর্ষণ করে। ওই ঘটনার পরদিন অর্থাৎ ২৯ ডিসেম্বর শিশুটির নানা ইকতিয়ার শেখ এ বিষয়ে ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরিসহ পরবর্তিতে র্যাব-৬ খুলনা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন। র্যাব-৬ এর একটি দল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান পরিচালনা করে শনিবার রাতে যশোর শহরের কোতয়ালী থানা এলাকা হতে শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারি বাবু ওরফে রাজুকে আটক করে ডুমুরিয়া থানায় সোপর্দ করে।বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। ভীকটিম শিশুকে তার পিতা-মাতার জিম্মায় দেয়া হয়েছে। মামলাটি তদন্তের জন্যে একজন পুলিশ অফিসারকে দায়ীত্ব দেয়া হয়েছে।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














