চৌগাছ প্রতিনিধি : যশোরের চৌগাছায় এক বিধোবার ধানী জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগি নারী। উপজেলার আড়পাড়া গ্রামের মাঠে বিধবার তাছলিমার উনচল্লিশ শতক ধানী জমি থেকে মাঠি কেটে ভাটার বিক্রি অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একই গ্রামের আব্দুর রহিমের বিরুদ্ধে। লিখিত অভিযোগে সুত্রে জানাগেছে, উপজেলার আড়পাড়া গ্রামের মৃত আনিচুর রহমানের স্ত্রী তাছলিমা খাতুন একই গ্রামেরআব্দুর রহিম, পিতা মো. হাশেম আলীর কাছে উনচল্লিশ শতক ধানী জমি বছরে আট হাজার টাকায় ধান চাষ করার জন্য লিজ বন্ধক দেয়। যার মৌজা নং ৮০, দাগ নং ৬৩০, হাল ১১০১ এবং খতিয়ান নং ১০৯ । কিন্তু আব্দুর রহিম এ জমি থেকে ভাটার মালিকদের কাছে ছয়শত টাকায় চুক্তিতে ট্রাক হিসেবে মাটি বিক্রি করে দেয়। তারা এ জমি থেকে স্কেমিটার দিয়ে প্রায় পাঁচ ফুট গভির করে মাটি কর্তন করেছে। ফলে এ জমিটি সম্পুন্নভাবে চাষাবাদের অনুপযুক্ত হয়ে যড়েছে বলে তিনি অভিযোগ করেন। লিখিত অভিযোগে তাছলিমা খাতুন আরো বলেন, আমি তাকে জমিতে মাটি ভরাট করে দেয়ার কথা বললে তিনি আমার সাথে চরম দুর্ব্যবহার করছেন। এমনকি গ্রামের লোকজনের মাধ্যমে বিভিন্নভাবে আমার প্রাননাশের হুমকি দিচ্ছেন। তাই আমি ন্যায় বিচার চেয়ে ইইএনও মহোদয়ের কাছে অভিযোগ করেছি। অভিযুক্ত আব্দুর রহিমের মোবইল ফোনে যোগাযোগের জন্য কল দিলেও তিনি ফোন ধরেননি। ইউএনও ইরূফা সুলতানা বলেন, দুপুরের দিকে এ বিষয়ে একটি অভিযোগ আমার কাছে নিয়ে এসেছিলেন। এ ব্যাপারে ব্যবস্থা নিতে আমি নির্দেশ নিয়েছি।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














