কালিয়া, (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে ছেলে ও বউয়ের অত্যাচারে গোয়াল ঘরে আশ্রয় নেওয়া ৯২ বছর বয়সী শাহাজাদী বেগমকে নিজ ঘরে তুলে দিলেন উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান, ও কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়ার হস্তেেপ তাকে নিজ ঘরে তুলে দেওয়া হয়। টনা সুত্রে জানা যায়, ঐ গ্রামের মৃত আবুল হোসেন শেখের স্ত্রী শাহাজাদী বেগমের দুই ছেলে শরিফুল শেখ(৪৫)ও রফিকুল শেখ (৫০) তাদের মা সহ একটি ঘরের তিনটি রুমে আলাদা ভাবে বসবাস করত। দুই ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ মাসের ৭ জানুয়ারি ছোটভাই শরিফুল শেখ ও তার বউ মিলে বৃদ্ধা মা শাহাজাদী ও বড় ভাই রফিকুল শেখ কে ২টি শিশু সন্তানসহ জোরপূর্বক ঘর থেকে নামিয়ে দেয়। উপায়ান্ত না পেয়ে বৃদ্ধা মা ও স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ির পাশের গোয়াল ঘরে আশ্রয় নেন ভাই রফিকুল শেখ। ঘটনাটি স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে রাতারাতি ভাইরাল হয় এবং বিষয়টি স্থাানীয় গণমাধ্যমে প্রচারিত হলে প্রশাসনের চোখে পড়ে। নিজ ঘরে ঠাঁই পাওয়া বৃদ্ধা শাহাজাদী বেগম এই প্রতিবেদককে জানান, আমার ছেলে ও বিটার বউ আমারে ও আমার ছেলে ও পুতাদের ঘর থেকে তাড়িয়ে দিলে কোন উপায় না পেয়ে আমরা গুয়াল ঘরে উঠি। তুমরা আমারে আবারো ঘরে থাকতি দিলে আল্লাহ তোমাগে ভাল রাহুক। এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম জানান, ছোট ভাই শরিফুল শেখ বৃদ্ধা মা ও বড় ভাইকে ঘর থেকে নামিয়ে গোয়াল ঘরে থাকতে দিয়েছে বিষয়টি অমানবিক। আমরা বিষয়টি জানার পর আজ তাদের ঘরে বসবাসের ব্যাবস্থা করে দিয়েছি। তবে দুই ভাইয়ের পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয়ে আগামী রবিবার শুনানী করে স্থায়ী সমাধান করা হবে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














