কালিয়া থানায় ০৪ টি চোরাই ইজিবাইকসহ আটক ০৫ জন

0
377

কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইল জেলায় কালিয়া থানায় বৃহস্পতিবার ( ২০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার পুলিশ সুপার প্রবীর কুমার রায় এর নির্দেশনায় কালিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাতে অভিযান পরিচালনা করে কালিয়া ও লোহাগড়া থানার বিভিন্ন এলাকা হতে ০৪ (চার) টি চোরাই ইজিবাইক উদ্ধার করেন এবং ইহার সাথে জড়িত ০৫ (পাঁচ) জন ইজিবাইক চোরকে গ্রেফতার করেন। আটককৃতরা হলো মোঃ রাব্বি শিকদার (২২), পিতা- মাহাবুব শিকদার, সাং- বাঐসোনা, থানা- নড়াগাতী, মোঃ বাবু শেখ (৬০), পিতা- মৃত শাহাজাহান শেখ, সাং- পাঁচুড়িয়া, মোঃ ইস্রাফিল শেখ (৪৫), পিতা- মৃত রহম শেখ, সাং- নাওড়া, মোঃ রহমত মোল্যা (২৯), পিতা- মৃত নাজমুল মোল্যা, সাং- নোয়াগ্রাম(সারোল), মোঃ তৌহিদুল ইসলাম (২৪), পিতা- লিয়াকত মোল্যা, সাং- চরকোটাকোল লোহাগড়া। আসামীদের বিরুদ্ধে কালিয়া থানায় নিয়মিত মামলা রুজু করে তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here