মিশকাতুজ্জান,নড়াইল : নড়াইলে একটি হত্যা মামলায় এক ভাইকে ফাঁসি এবং অপরভাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন দায়রা জজ আদালত। রোববার সকাল ১০টায় দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। যশোরের অভয়নগর উপজেলার কামকুল গ্রামের মৃত সোনা মোল্যার ছেলে বাছের আলী মোল্যার ফাঁসি ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর ছেলে কামাল মোল্যাকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রায় ঘোষনার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরনে জানাগেছে, নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বাবুল মোল্যা বিধাব বোন রোকেয়া বেগমের বাড়িতে বাছের আলী মোল্যা আসাত ও তাকে প্রায়ই উত্ত্যাক্ত করতো। বিষয়টি আসামীদের বিভিন্ন সময়ে বাবুল মোল্যার ছেলে রেজাউল মোল্যা নিশেধ করলেও শোনেনি। ২৬ জুন ২০১৯ রাতে আসামিরা রেজাউল মোল্যাকে বাড়ি থেকে ধরে নিয়ে বাবুল মোল্যা ও মঞ্জুরুলের বাড়ির উঠানে নিয়ে পিটিয়ে রক্তাক্ত যখম করে। আহতকে উদ্ধার করে প্রথমে গ্রাম্য চিকিৎসক পরে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরেরদিন ২৭ জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এঘটনায় নিহতের পিতা বাবুল মোল্যা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২২ তারিখ ২৭ জুন ২০১৯।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














