স্টাফ রিপোর্টার : যশোরে দশ মিনিটের ব্যবধানে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার (২৩ জানুয়ারি) বিকেলে এ দুটি দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর সদর উপজেলার বসুন্দিয়া রিফাতনগর গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে ইব্রাহিম হোসেন(৬০) এবং সদর উপজেলার পাঁচ বাড়িয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে মতিয়ার রহমান(৭০)। নিহত ইব্রাহিম হোসেনের ছেলে সুমন হোসেন জানান, তার পিতা একজন প্রবাসী। কয়েকদিন আগে বিদেশ থেকে দেশে এসেছেন। আজ বিকালে মোটরসাইকেল যোগে বসুন্দিয়া বাজারে যাচ্ছিলেন পথিমধ্যে বিপরীত দিক দিয়ে আসা নিটল টাটা গ্রুপের একটা এ্যাম্বুল্যান্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার বাবার ডান পা বিছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে বিকাল ৪ টা ৫০ মিনিটে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে আরেক সড়ক দুর্ঘটনায়, নিহত মতিয়ার রহমানের ভাইপো আওয়াল হোসেন(৩২) জানায়, বিকালে তার চাচা মতিয়ার রহমান সাইকেলে চড়ে পাচনবাড়িয়া বাজারে যাচ্ছিলো। এ সময় পেছন দিক দিয়ে একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে সেখানকার লোকজন মতিয়ার রহমানকে উদ্ধার কর যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক বিকাল ৫ ঘটিকায় মৃত ঘোষণা করে। দূর্ঘটনায় দুটি লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হোয়েছে। এবং প্রথম ঘটনায় ঘাতক নিটল টাটা গ্রুপের এ্যাম্বুল্যন্সটিকে আটক করেছে পুলিশ। এ্যাম্বুল্যান্সের চালক পলাতক রয়েছে।
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...
ফকিরহাটে আট্টাকী গোল্ডকাপ: কাজদিয়াকে ৩-০ গোলে হারিয়ে জয়ী অভয়নগর ফুটবল একাডেমি
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে অনুষ্ঠিত ৮ দলীয় আট্টাকী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় কাজদিয়া মনসুর স্মৃতি সংসদকে...














