জসিম উদ্দিন : বাংলাদেশ ফাওয়ার সোসাইটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের কমিটি গঠনে অনিয়মতান্ত্রিক গঠনতন্ত্র ও ষড়যন্ত্র মূলক ভাবে জোর করে কমিটি গঠন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুল চাষিরা। একই সাথে এই কমিটি অবৈধ বলে ঘোষণা করেছেন ফুলের সাথে জড়িত সংশ্লিষ্টরা। বুধবার (২৬শে জানুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় ফুলের রাজ্যের সচেতন নাগরিক, ফুল চাষী ও ব্যবসায়ীদের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গদখালী ফুল চাষী ও ব্যবসায়ী সংগঠনের আহবায়ক শামিম রেজার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম। বাংলাদেশ ফাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, গত ২৩ জানুয়ারি ঢাকাস্থ কেআইবি ভবনে আভ্যান্তরিন সংকট ও জরুরি কিছু বিষয় নিয়ে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সেখানে কিছু অগণতান্ত্রিক ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের মধ্যে দিয়ে কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। যেটি প্রচার হওয়ায় সচেতন মহলে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যার পরিপেেিত ফুলের রাজ্যের সচেতন নাগরিক, ফুল চাষি ও ব্যবসায়ীরা গভীর ভাবে ােভ প্রকাশ করেছেন। আমিও এই সমস্ত ফুল চাষি, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের সাথে তিব্র নিন্দা ও প্রতিবাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। কর্মসূচীতে গদখালীর ফুল রাজ্যের চাষি, ব্যবসায়ী ও এর সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














