সাতক্ষীরা প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনের সাতীরা রেঞ্জের কৈখালী বিসিজি ষ্টেশনের কোষ্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৭ কেজি হরিণের মাংশ ও একটি মোটরসাইকেলসহ দুই চোরা শিকারীকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত হরিন শিকারীরা হলেন, শ্যামনগর উপজেলার বড়ভেটখালী গ্রামের মৃত বিনয় মন্ডলের পুত্র রবীন্দ্র মন্ডল (৩৫) ও একই উপজেলার হরিনগর গ্রামের মৃত আফতাব সানার ছেলে মাজেদ সানা (৪৫)। কৈখালী কোষ্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী স্টেশনের কোষ্টগার্ড সদস্যরা ভোরে শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময়ে সেখান থেকে ৭ কেজি হরিণের মাংশ ও একটি মোটরসাইকেলসহ উক্ত দুই চোরা শিকারীকে আটক হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। কোষ্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডারের পক্ষে লেঃ কমান্ডার (বিএন) এম. মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত দুই চোরাশিকারীকে বিরুদ্ধে যথাযথ আইনানুগব্যবস্থা গ্রহণের জন্য মরগাং ফরেস্ট অফিসের মাধ্যমে আদালতে হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














