বাগআঁচড়া প্রতিনিধি : পালিয়ে থেকেও শেষ রা হলো না ধর্ষণ মামলার পলাতক আসামি ধর্ষক বজলু গাজীর। ধর্ষণের ১ মাস ৬ দিন পর তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) ভোর রাতে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ। আটক ধর্ষক বজলু গাজী শার্শা থানার রুদ্রপুর গ্রামের আনসার আলী গাজীর ছেলে। আর এ ঘটনার পর থেকেই পলাতক ছিল ধর্ষক বজলু গাজী। উল্লেখ্য, ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে, প্রায় সময় একা পেয়ে তাকে কুপ্রস্তাব দিতো বখাটে প্রাইভেটকার চালক বজলু গাজী। ঘটনার দিন গত ২১ শে ডিসেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। এ সময় ওঁৎ পেতে থাকা বজলু গাজী তাকে জোরপূর্বক ধরে একটি ঘরে নিয়ে যায় এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মুখে ওড়না পেঁচিয়ে তাকে ধর্ষণ করে। পরে তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে ধর্ষক বজলু তাকে ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। পরিবারকে জানালে তার পিতা মফিজুল ইসলাম ওই রাতেই বাদী হয়ে বজলুকে আসামি করে শার্শা থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ বজলুকে আটকের জন্য অভিযান অব্যাহত রাখে। আর অবশেষে আজ ভোরে তাকে আটক করে। বজলুর বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে বলে জানায় এলাকাবাসী। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটকের পর ধর্ষক বজলু গাজীকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














