বাগেরহাট ব্যুরো : বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু শামীম আছনুর পক্ষ হতে হতদরিদ্র ভ্যান চালককে ভ্যান প্রদান করা হয়েছে। রবিবার বিকাল ৫টায় চুলকাটি প্রেসকাব চত্তরে এক অনুষ্ঠানে চেয়ারম্যান আবু শামীম আছনু অসহায় ভ্যান চালক রিপন মোড়ল এর হাতে ভ্যানের চাবি প্রদান করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দিলিপ দেবনাথ, জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ফারাজী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম হোসেন, সাংবাদিক মিজানুর রহমান মিঠু, মোঃ জাকারিয়া শাওন ও আরিফ ঢালী। উল্লেখ্য সোমবার গভীর রাতে সৈয়দপুর গ্রামের আব্দুল কাদের মোড়লের পুত্র রিপন মোড়লের নিজ বাড়ী হতে আজ্ঞাত চোরেরা একটি অটো ভ্যান চুরি করে পালিয়ে যায়। ভ্যানটি চুরি হওয়ায় ভানচালক অসহায় হয়ে পড়েন। এ অবস্থায় ইউপি চেয়ারম্যান তার নিজ উদ্যোগে তাঁকে একটি ভ্যান গাড়ী ক্রয় করে রিপনকে প্রদান করেন। এ ছাড়া ইউপি চেয়ারম্যান চুলকাটি প্রেসকাবের উন্নয়নে ৫০হাজার টাকা অনুদান দেওয়ারও ঘোষনা করেন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














