যশোরে ইমাম সম্মেলনে বক্তারা/ ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নে

0
241

প্রেস বিজ্ঞপ্তি : ইমাম সম্মেলনে বক্তারা বলেছেন, ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই। জঙ্গীবাদ ও গুজব একটি সামাজিক সমস্যা। তাই এগুলো যাতে সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে সেজন্য ইমাম ও খতিবগণ এসব বিষয়ে প্রক-খুতবায় আলোচনা করে মুসল্লীদের সচেতন করবেন। বুধবার সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন যশোর এর উদ্যোগে নিজেস্ব মিলনায়তনে সদর উপজেলা পর্যায়ের প্রশিণপ্রাপ্ত ইমাম সম্মেলন ২০২২ এ বক্তারা এসব কথা বলেন। যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইমাম ও মুয়াজ্জিনগণ প্রশিণকে কাজে লাগিয়ে আর্থ-সামাজিক কর্মকান্ডে ব্যাপক ভূমিকা রাখতে পারেন। ইমাম ও খতিবগণ করোনার এই সময়ে সরকারের বিভিন্ন নির্দেশনা মুসল্লীদের মাঝে ছড়িয়ে দিতে ব্যাপক ভূমিকা রাখছেন। ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম এর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শেখ সাজ্জাদ হোসেন, সিনিয়র মৎস্য অফিসার মো: সাইদুর রহমান, কালেক্টরেট জামে মসজিদ-এর খতিব মাওলানা ইয়াছিন আলম ও মসজিদভিত্তিক শিশু ও গণশিা কার্যক্রমের ফিল্ড অফিসার মো: আব্দুর রশিদ। সম্মেলনে আর্থ-সামাজিক কর্মকান্ডের পাশাপাশি ইমাম ও খতিবগণ সরকারী নির্দেশনা অনুযায়ী সকলকে মাস্ক পরিধান ও স্বাস্হ্যবিধি মেনে চলার জন্য জুম্মার প্রক-খুতবায় আলোচনা রাখার আহ্বান জানান অতিথিবৃন্দ। প্রশিণপ্রাপ্ত ইমামদের নিয়ে সদর উপজেলার এ সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন যশোর কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা ইয়াছিন আলম ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here