মিজানুর রহমান (লিটন), বসুন্দিয়া/প্রেমবাগ প্রতিনিধি ॥ প্রেসকাব বসুন্দিয়া’র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন ও চতুর্থ বর্ষে পদার্পন উপলক্ষে গতকাল ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে প্রেসকাব কার্যালয়ে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসকাবের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের পরপর দু’বারের নির্বাচিত চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান (রাসেল)। প্রধান অতিথির বক্তব্যে তিনি কলম সৈনিকদের গুরুত্ব তুলে ধরেন এবং প্রেসকাব বসুন্দিয়া’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পন। দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনের জন্য সততা ও সাহসীকতার সাথে সামনে এগিয়ে যাওয়ায় সাংবাদিকের কাজ। এছাড়া দেশের আনাচে-কানাচে লুকিয়ে থাকা প্রতিভার বিকাশ ঘটানোর একমাত্র মাধ্যম এই সংবাদপত্র; যার একমাত্র প্রাণ আপনাদের মতো সাংবাদিক সমাজ। আপনারা অত্র অঞ্চলের সকল ধরনের অন্যায়-অনিয়মের সংবাদ প্রকাশে সচেষ্ট থাকুন, ন্যায়ের পক্ষে আপনারা সবসময় আমাকে পাশে পাবেন।’ আলোচনা শেষে তিনি কেক কেটে উপস্থিত সকলকে খাইয়ে দেন। দোয়া পরিচালনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা লাবুয়াল হক (রিপন)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ আঃ জব্বার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান (লিটন), প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ প্রমুখ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














