নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় শ্বশুরবাড়ি থেকে ইবাদ শেখ (৩৫) নামে এক ভ্যান চালক জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধারে ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। সোমবার (০৮ জুন) রাতে নিহতের বাবা ছবুর শেখ বাদি হয়ে কালিয়া থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই ঘটনায় নিহতের স্ত্রী আমেনা বেগমকে (৩০) গ্রেফতার করেছে পিবিআই যশোর পুলিশ। আমেনা তার স্বামীকে পারিবারিক কারণে শ্বাসরোধে হত্যা করেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে পুলিশের একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে। মামলার বিবরণে জানা যায়, উপজেলা আমতলা গ্রামে ছিদ্দিক শরীফের মেয়ে আমেনা বেগমের সঙ্গে পাশ্ববর্তী ফুলদাহ গ্রামের ছবুর শেখের ছেলে ইবাদ শেখের ৮-১০ বছর পূর্বে বিয়ে হয়। ১০মে সকালে শ্বশুর ছিদ্দিক শরীফের বাড়ির সামনের বেড়া থেকে তার জামাই ইবাদ শেখের ঝুলন্ত লাশ উদ্ধার করে। তখন পুলিশ লাশটিকে ময়না তদন্তের জন্য নড়াইল মর্গে প্রেরণ করে। এরপর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়। ময়না তদন্তের ফলাফলে ইবাদ শেখকে শ্বাসরোধে হত্যার ঘটনা ধরা পড়ে। সোমবার (৮ জুন) রাতে নিহতের বাবা বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করে। অপরদিকে, মামলাটি দায়েরের পর ইতিপূর্বে দায়েরকৃত অপমৃত্যু মামলার তদন্ত কাজে নিয়োজিত থাকা যশোর পিবিআইয়ের একটি দল সোমবার রাতে অভিযান চালিয়ে নিহতের স্ত্রী আমেনা বেগমকে তার বাবার বাড়ি উপজেলার পুরুলিয়া ইউনিয়নের আমতলা গ্রাম থেকে গ্রেফতার করে। এ প্রসঙ্গে পিবিআই যশোরের অতিরিক্ত পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমেনাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তার স্বামীকে পারিবারিক কারণে শ্বাসরোধে হত্যা করার পর বেড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছিল বলে স্বীকার করেছে। তার স্বীকারোক্তি মূলক জবানবন্দি রেকর্ডের জন্য মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...














