এম,এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধি ঃ গত ৫ম ধাপে ইউপি নির্বাচনে নব-নির্বাচিত আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০.০০ টার সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের হল রুমে আনুষ্ঠানিক ভাবে নব-নির্বাচিত আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ন কবীর। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ডিডিএলজির কর্মকর্তা মাসরুবা ফেরদৌস ও আশাশুনি উপজেলার নির্বাহী অফিসার ইয়ানুর রহমানসহ জেলার বিভিন্ন কর্মকর্তা ও জেলা প্রেস কাবের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ। শপথ নিয়ে বিশাল মটর সাইকেল শোভাযাত্রা করে নিজ নিজ এলাকায় ফিরে এসে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ময়মুরব্বী সহ দলীয় সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহন করেন। এ সময় ইউনিয়নবাসী ও দলীয় সমার্থকরা ইউপি চেয়ারম্যানদের আন্তরিক অভিনন্দন জানিয়ে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। ইউনিয়ন পরিষদে ইউনিয়ন বাসীর উপস্থিতিতে মহা আনন্দ উৎসবে পরিনত হয়। এ সময় দায়িত্বভার গ্রহনকারী নব-নির্বাচিত আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শাহনেওয়াজ ডালিম, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিয়ারাজ আলী, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সংকার দিপ, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দিপু, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস গাজী, প্রতাপনগর আলহাজ¦ আবু দাউদ ঢালী, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলান আবু বক্কর সিদ্দিক, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন আপনাদের সার্বিক সহযোগীতা নিয়ে ও মুল্যবান ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সেবক হিসাবে এ ইউনিয়নের দায়িত্ব ভার গ্রহন করেছি। আমি যাতে এ গুরু পবিত্র দায়িত্ব ন্যায় নিষ্ঠার সাথে পালন করতে পারি সেজন্য আপনাদের দোয় ও আর্শিবাদ কামনা করছি। আপানারা আমার জন্য দোয় আর্শিবাদ করবেন। আমি যেন এলাকার সার্বিক উন্নয়নে ও মানুষ যাতে শান্তিতে থাকে সে ব্যাপারে আপনাদের সকলের সার্বিক সহযোগীতা করার আহবান জানাচ্ছি .
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














