এম,এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সাথে মতবিনিময় করাসহ তার হাতে উপহার সামগ্রী তুলে দিলেন উপজেলা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। গতকাল বিকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে এ ফুলের শুভেচ্ছা জানিয়ে তার হাতে উপহার সামগ্রী তুলে দেওয়ার পর মতবিনিময় করেন উপজেলা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। উপজেলা নাগরিক সমাজের কর্মকর্তা ও সদস্যবৃন্দ ফুলের শুভেচ্ছা জানাতে গেলে এ সময় আশাশুনি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন আমি এ গুরু দায়িত্ব যাতে ন্যায় নিষ্ঠার সাথে স্বচ্ছ জবাবদিহিতার সাথে পালন করতে পারি সেজন্য আপনাদের দোয়া ও আর্শিবাদ সহ সার্বিক সহযোগীতা কামনা করি। তিনি বলেন এখানে যোগদান করার পর আমি অফুরন্ত ভালবাসা ও উপজেলা বাসীর আন্তরিকতা পেয়েছি। আমি সকলের সার্বিক সহযোগীতা নিয়ে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার মজবুত টেকসহি ওয়াপদা ভেড়িবাধ নির্মান কাজ সম্পন্ন করতে চাই। যাতে এ উপকুলের মানুষ বার বার ভেড়িবাধ ভেঙ্গে নদীর পানিতে প্লাবিত হয়ে যাতে ক্ষতিগ্রস্থ না হয়। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিজ প্রকল্প অস্বহায় ভূমিহীন ও বাস্তহারাদের জন্য বরাদ্দকৃত সরকারী ঘর সঠিক ভাবে নির্মান হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব সকলের। আপনারা খোজ খবর নিবেন যদি সঠিক ভাবে কাজ না করে। কোন দূর্নীতি ও অনিয়ম লক্ষ্যে করলে খবর দিলে তাৎক্ষনিক ভাবে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে ছাড় দেওয়া হবে না। মতবিনিময় কালে উপজেলা নাগরিক সমাজের নেতৃবৃন্দ বলেন আশাশুনি বাসী উন্নয়নের ব্যাপারে সকল ভেদাভেদ ভুলে একই কাতারে এসে দাঁড়ায়। এ উপজেলার মানুষ অত্যান্ত ভাল। আপনি যখন আমাদের মাঝে এসেছেন তখন সবই জানতে পারবেন। আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আপনাকে কথা দিয়ে যাচ্ছি যখন যে পরিস্থিতিতে যে সহযোগীতা চাইবেন সে ভাবেই আমরা চেষ্টা করব সব রকম সহযোগীতা করব ইনশাল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক সমাজের সভাপতি আশাশুনি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ¦ রুহুল আমিন, সহ-সভাপতি আশাশুনি প্রেস কাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মুজিবর রহমান, জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি ও উপজেলা নাগরিক সমাজের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্যা, যগ্ম-সম্পাদক কলেজ পরিদর্শক ইয়াহিয়া ইকবাল, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক থানা জামে মসজিদের ঈমাম হাফেজ বাকী বিল্লাহ, প্রচার সম্পাদক আশাশুনি রিপোর্টাস কাবের সহ-সভাপতি এম,এম সাহেব আলী সহ উপজেলা নাগরিক সমাজের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...













