নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের নলদীতে ২০টি গাঁজার গাছ ও মদ তৈরীর সরঞ্জামসহ ২ জনকে আটক। বুধবার (১৬ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার লোহাগড়া থানার নলদী ইউনিয়ন পুলিশ ক্যাম্পের পুলিশের মাদক বিরোধী অভিযানে একাধিক মাদক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী পরাগ মোল্যা (১৯), পিতা-ইকরাম মোল্লা ও মাহামুদ হোসাইন (২৪), পিতা-মোশাররফ মোল্যা,উভয় সাং-কালাচাঁদপুর, থানা-লোহাগড়া, জেলা নড়াইলকে ২০টি গাঁজার গাছ,১০০ গ্ৰাম গাঁজা ও দেশীয় মদ তৈরীর সরঞ্জাম এবং নগদ ৩০০ শত টাকাসহ গ্রেফতার করেন। নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর নির্দেশনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আবু হেনা মিলন এর তত্ত্বাবধানে নলদী ক্যাম্পের ইনচার্জ এস আই মোঃআবু বকর এবং সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের ২০টি গাঁজা গাছ,১০০ গ্ৰাম গাঁজা,দেশীয় মদ তৈরীর সরঞ্জাম এবং নগদ ৩০০ শত টাকাসহ গ্রেফতার করেন। অভিযানের বিষয়ে জানতে চাইলে,লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আবু হেনা মিলন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার লোহাগড়া থানার নলদী ইউনিয়ন পুলিশ ক্যাম্পের পুলিশের মাদক বিরোধী অভিযানে একাধিক মাদক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী পরাগ মোল্যা ও মাহামুদ হোসাইন কে ২০টি গাঁজা গাছ,১০০ গ্ৰাম গাঁজা ও দেশীয় মদ তৈরীর সরঞ্জাম এবং নগদ ৩০০ শত টাকাসহ আটক করে থানায় রেখেছি এবং কাল সকালে আদালতে পেরণ করা হবে বলেও জানান। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














