কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজারে মোঃ আকবর হোসেন ওরফে কুটি মিয়া নামে এক ব্যক্তি সরকারী ও ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি নির্ধারণ না করে ভবন নির্মান করতে গেলে উপজেলা প্রশাসনের গোচরীভুত হওয়ায় তাৎনিক নির্মান বন্ধের নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। ১৯ ফেব্রুয়ারী (শনিবার) দুপুরে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে এ আদেশ দেন। আকবর হোসেন লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের মৃত আবু বক্কার মোল্যার ছেলে। স্থাণীয় সূত্রে জানা যায়, কাজ শুরুর পুর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম সরকারী সার্ভেয়ারসহ মাপ দিয়ে একটি সীমানা নির্ধারন করে দেন। কিন্তু পরবর্তীতে স্থাণীয় আমিনকে দিয়ে উপজেলা প্রশাসনের অগচোরে আকবর হোসেন মনগড়া সীমানা নির্ধারন করে কাজ শুরু করেন। এ বিষয়ে সম্পত্তির দাবীকৃত মালিক মোঃ আকবর হোসেন বলেন, এ সম্পত্তি আমার দলিল মূলে ক্রয় করা। যার সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নির্দেশনা অমান্য করে ভবন নির্মান করায় আকবর হোসেনকে সরকারী সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধান না করে কাজ বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














