স্টাফ রিপোর্টার : দৈনিক শব্দ মিছিল পত্রিকার যশোরের আদালত রিপোর্টার ইদ্রিস আলমের কাছ থেকে ধার্য্যকৃত চাঁদা না পেয়ে জোরপূর্বক সিল স্বাক্ষর গ্রহন ও ৭০ হাজার টাকা লোপাটের ঘটনা ঘটেছে। একটি চিহ্নিত পিতা-পুত্র চক্র এই অপকর্মে জড়িত। জানা গেছে, শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের মিজানুর রহমানের পুত্র জসিম উদ্দীন (৪৫) ও জসিম উদ্দীনের পুত্র মাসুদ রানা রাব্বি বিভিন্ন স্থানে অপকর্ম করে বেড়ায়। এই চক্রটি কিছুদিন আগে সাংবাদিক ইদ্রিস আলমের কাছে এসে অফিস উল্লেখিত স্থানে রাখতে দুই লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে হুশিয়ারি দেন। এরা টাইম বেঁধে দেন এক সপ্তাহ। এরপর গত ১৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক নয়টার দিকে যশোর শহরের প্রধান ডাকঘরের সামনে রাজধানী ঢাকা থেকে প্রকাশিত দৈনিক শব্দমিছিল পত্রিকার যশোর জেলা অফিসে হাজির হয়। এরপর তারা জোর পূর্বক ইদ্রিস আলমের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার্য্যকৃত চাঁদা নিতে আসে। তা দিতে রাজি না হওয়ায় পত্রিকার প্যাডে ৭০ হাজার টাকা পাওনা বাবদ জোর করে লিখিত স্বাক্ষর নিয়ে সিল মেরে নেয়। ভূক্তভোগী ইদ্রিস আলম এ বিষয়ে কোতয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...













