নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া ঃ কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ড ভিশন শোরুমের সামনে এই ঘটনা ঘটে। মাদকাসক্ত যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। নিহত ভ্যানচালক খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের বেয়ারা সাতপাখিয়া গ্রামের রিয়াজুদ্দিন বেপারীর ছেলে জাহিদুল ইসলাম (৩০)। স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে কাজীপাড়া মোড় থেকে কাজীপাড়া গ্রামের মৃত রতনের ছেলে মাদকাসক্ত জুয়েল (৩৫) ভ্যানচালকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাড়া করে। ভ্যানচালক তড়িঘড়ি করে ভ্যান চালিয়ে বাসস্ট্যান্ড ভিশন শোরুমের সামনে পৌঁছালে জুয়েল মোটরসাইকেল নিয়ে তাকে তাড়া করে এসে তার ব্যাগে থাকা ছুড়ি বের করে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় স্থানীয়রা জুয়েলকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং ভ্যানচালককে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত হয়েছে। হত্যাকারীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এদিকে ঘাতক জুয়েলের ফাঁসির দাবিতে ও জনসাধারণের নিরাপত্তা চেয়ে বিােভ মিছিল করেছে উপস্থিত জনতা। দুপুরে এই বিােভ মিছিল অনুষ্ঠিত হয়।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













