অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে প্রাথমিকের ৩০জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধণা প্রদান করা হয়েছে। বুধবার (২শে ফেব্রুয়ারি) দুপুরে অভয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এসএম হারুন-অর-রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব আফছার আলী ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসকাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার কামরুনাহার হাসিনা বানু, স্তৃতি কনা, অরুপ কুমার, রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালক(অবঃ) বীর মুক্তিযোদ্ধা মোঃ ফসিয়ার রহমান, প্রধান শিক্ষক (অবঃ) আঃ কাদের মোল্যা, সমাজসেবক শহিদুল ইসলাম । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক তপন কুমার মন্ডল, মোঃ জাকারিয়া, এসএম মুজিবুর রহমান, মোঃ শাহিনুর রহমান, আরতী রানী মল্লিক, রতন কুমার মল্লিক, স্বপন কুমার বিশ্বাস, নওয়াপাড়া প্রেসকাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, সদস্য জাকির হোসেন হৃদয়, ডি আর আনিচ প্রমুখ। সংবর্ধণা অনুষ্ঠানে ৩০জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, শিক্ষক তপন কুমার মন্ডল ও আলীম উদ্দিন। দোয়া পরিচালনা করেন প্রধান শিক্ষক এস এম গোলাম মোস্তফা।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...













