শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় মাননীয় প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র ফেসবুকে পোস্ট করার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকাল ৩ টায় শালিখা উপজেলা পরিষদ, আড়পাড়া ইউনিয়ন পরিষদ এবং শালিখা উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ উপলক্ষে আয়োজিত প্রতিবাদ মিছিল আড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে আড়পাড়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় স্বস্থানে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: কামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তরুণ বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দিলাঙ্গির হোসেন, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আনিচুর রহমান, জাকির হোসেন, সরোয়ার মল্লিক, ইমদাদুল হক, মিজানুর রহমান আলতাফ হোসেন সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া যারা চোখে দেখে না কেবলমাত্র সেসব অন্ধ ও অজ্ঞ লোকেরাই প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করতে পারে পাশাপাশি আলোচিত এ ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী মাহবুব শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














