শালিখা,মাগুরা প্রতিনিধি ঃ শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মনিকুমার দত্তের পুত্র মাহিমা ট্রেডার্স এর মালিক মিলন দত্ত, ভাই সনদিপ দত্ত, নিশিত দত্তের বিরুদ্ধে জমি বিক্রির টাকা নিয়ে জমি লেখে না দেওয়ার অভিযোগ ওঠেছে। ২৫০ টাকা ষ্ঠ্যাম্পের মাধ্যমে বায়না নামা করে জমি বিক্রির প্রায় ৫ ল টাকা হাতিয়ে নিয়ে এখন জমি লিখে দিচ্ছে না প্রতারক চক্র। বায়না নামা ষ্ঠাম সুত্রে জানা যায় গত ২৩/০৬/২০১৮ ইং তারিখে মিলন দত্ত তার ভাইদের সাথে আলোচনা করে ০১.৩৩ শতক জমি বিক্রয় করে একই গ্রামে সনজিব কুমার শিকদারের স্ত্রী মধুমিতা শিকদারের কাছে। ৬৯ নং আড়পাড়া মৌজার আরএস ১৩০০ খতিয়ানের আর এস ১২৪ নং দাগের বাস্ত ৪ শতকের মধ্যে ০১.৩৩ শতক জমি ৫ল টাকায় বিক্রি করে। নগদ ষ্ট্যামের মাধ্যমে ৪ল ৮০ হাজার টাকা নিয়ে বায়না নামা করে। যাহা শালিখার ৩৮ নং লাইসেন্স ধারী অখিল চন্দ্র শিকদারের মাধ্যমে লেখালেখি হয়। কিন্তু প্রতারক মিলন দত্ত বায়নার টাকা নিয়ে জমি লিখে না দিয়ে শুধু ঘুরাতে থাকে। সম্প্রতি জমি লিখে না দিয়ে এবং জমির টাকাও ফেরৎ না দিয়ে অন্যান্য ভাইদের সাথে আলোচনা করে এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। তিগ্রস্থ মধুমিতা শিকদার ও তার স্বামী সংজিব কুমার শিকদার জানায় জমি লিখে না দিলে বা টাকা ফেরৎ না দিলে প্রয়োজেন প্রতারক চক্রের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















