নোমান পারভেজ শৈলকূপা ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাইট বাজারে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ ভাবে চলছে কলাহাট। দরপত্র বিহীন অবৈধ ভাবে কলাহাট বসিয়ে প্রতিনিয়ত টোল আদায় করে আত্মসাৎ করছে স্থানীয় কিছু ব্যক্তি। এতে একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার, সেই সাথে ন্যায্যমুল্য থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় কৃষকেরা। জানা যায়, ২০২১ সালের জুলাই মাস থেকে ভাটই বাজারের ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে কলাহাট বসায় ওই এলাকার হাফিজুর রহমান, আতিয়ার রহমান, টিটু ও আবু বক্কর। সপ্তাহের নির্দিষ্ট দিনে অন্যান্য হাট বসলেও অবৈধ ওই হাট প্রতিদিন বসানো হচ্ছে। সেই সাথে হাটের সাথে জড়িতরা রাস্তায় কলা পরিবহণের ভ্যানসহ অন্যান্য যানবাহন ঠেকিয়ে জোরপুর্বক ওই হাটে নিতে বাধ্য করছে। এতে ন্যায্যমুল্য থেকে বঞ্চিত হচ্ছে ওই এলাকার কৃষকেরা। সেই সাথে ঝিনাইদহ শহরের পৌর কলাহাটসহ অন্যান্য হাটে কলা নিয়ে যেতে পারছে না কৃষক। শৈলকুপা উপজেলার গোলক নগর গ্রামের কলাচাষী মাসুম বিল্লাহ বলেন, আমার নিজের জমির কলা বিক্রি জন্য ঝিনাইদহ পৌর হাটে নিয়ে যাচ্ছিলাম। ভাটই ওই হাটের সামনে এলে আতিয়ার রহমান জোর করে ভ্যান থেকে কলা নামিয়ে নেই। আমার যে কলা তা প্রতি কাঁিদ ৪’শ টাকা বিক্রি হওয়ার কথা ছিল। কিন্তু এরা ২’শ টাকা করে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক কৃষক বলেন, আমি কলা নিয়ে ঝিনাইদহ যাচ্ছিলাম। ভাটই ওই হাটের সামনে গেলে জোর করেই আমার কলা হাটে নিয়ে যায়। সেখানে কম দামে আমার কলা দিতে হয়। আবার টাকাও বাকি রাখে। কিছু বললে টিটু মারধর করতে আসে। এদিকে অবৈধ ওই কলাহাটের কারণে লোকসানের সম্মুখীন হচ্ছে ঝিনাইদহ পৌর হাটসহ অন্যান্য হাটের ইজাদাররা। অবৈধ ওই কলাহাট বন্ধের জন্য ঝিনাইদহ জেলা প্রশাসক, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ীরা। এক কৃষক বলেন, আমি কলা বিক্রির ১ লাখ ৭০ হাজার টাকা পায়। প্রত্যেক দিন ঘুরছি তাদের কাছে। টাকা তো দিচ্ছেই না। গেলে খারাপ ব্যবহার করছে। অবৈধ ওই হাটের ব্যাপারে অভিযুক্ত হাট মালিক হাফিজুর রহমান বলেন, আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। আমি ডিসি সাহেবের কাছে কাগজ দিয়েছি। মনে হয় তাড়াতাড়িই কাজ হয়ে যাবে। আমি কারও কলা জোর করে নিই না। যার যেখানে খুশি বিক্রি করুক। এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা বলেন, আমি এর আগে হাটটি বন্ধ করে দিয়েছিলাম। এখন যদি শুরু করে তবে অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...












