নলতায় পাক রওজা শরীফে আখেরী মোনাজাতের মাধ্যমে ৩দিন ব্যাপী ওরছ সমাপ্ত

0
316

ইমন ভ্রাম্যমান প্রতিনিধি ঃ কালিগঞ্জ উপজেলার নলতা পাক রওজা শরীফে হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লীর অংশগ্রহণে মুসলিম উম্মার শান্তি অগ্রগতি ও কল্যান কামনা করে আখেরী মোনাজাতের মাধ্যমে তিনদিন ব্যাপী বার্ষিক ওরস শরীফ সমাপ্ত হয়েছে। আখেরী মোনাজাত পরিচালনা করেন নলতা শাহী জামে মসজিদের খতিব ও পেশ ঈমাম হযরত মাওলানা আবু সাঈদ রংপুরী। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, মুসলিম রেঁনেসার অগ্রদূত, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় সুফী-সাধক পীরে কামেল সুলতানা আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৮ তম বার্ষিক পবিত্র ওরছ শরীফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে ১১ থেকে ১৩ মার্চ ৩দিন ব্যাপী ওরশ শরীফে হাজার হাজার ভক্ত বৃন্দ উপস্থিত হন। পবিত্র কোরআন ও হাদীসের আলোকে ওলী-আউলিয়াদের জীবনাদর্শ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। আখেরী মোনাজাতের পূর্বে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ আ ফ ম রুহুল হক এর সভাপতিত্বে ও মিশনের সহ সভাপতি আলহাজ্ব আবু সাঈদ ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চলনায় পীর কেবলার আদর্শ উদ্দেশ্য লক্ষ ও তার জীবন বৃত্তান্ত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আখেরী মোনাজাতের পরে উপস্থিত সকলকে তাবারক প্রদান করা হয়। মোনাজাত অনুষ্ঠানের পর রবিবার সকাল সাড়ে ১০ টা হতে নলতা শরীফ শাহী জামে মসজিদের ২য় তলায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক সহ কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here