বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামে একই রাতে চেতনা নাশক ঔষুধ স্প্রে করে ১২ বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে। গতকাল রবিবার মধ্য রাতে এক সংঘবব্ধ চোর সিন্ডিকেট চক্র আনুমানিক রাত ২ টার পর ফুলতলা গ্রামের উত্তর পাড়ার কেয়া রায়, সুব্র্রত রায়, রিংকন রায়, তন্দ্রা রায়, ইউসুফ মৃধা, মহানন্দ বাছাড়, ধিমান রায়, সুজয় বিশ্বাস, তন্ময় গোলদার, সমির দাসের বাড়িতে ঢুকে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, ১ টি বাই সাইকেল ও ১৩ টি মোবাইল নিয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ তাদের নেশা জাতীয় ওষুধ স্প্রে ব্যবহার করে অজ্ঞান করে চোর বাড়ির ভিতর প্রবেশ করেন। এভাবে পর্যাক্রমে অন্যান্যদের বাড়িতে সুযোগ বুঝে প্রবেশ করে বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়। বীর মুক্তিযোদ্ধা বিরেন্দ্রনাথ রায় বলেন, আমার মন্দিরের ভিতর ঢুকে চোররা পূজার আসনে রক্ষিত টাকা, কাপড় নিয়ে গেছে। প্রমিলা রায় বলেন, রাত আনুমানিক দুইটার সময় আমরা টের পাই। ইউসুফ মৃধা ও সাফিয়া খাতুন বলেন, চারটি স্বর্নের আংটি, নগদ ৭ হাজার টাকা, একটি মোবাইল চুরে করে নিয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, নেশা জাতীয় ঔষধ প্রয়োগ করে চোরেরা তাদের অজ্ঞান করে মালামাল নিয়ে পালিয়ে যায়। তন্দ্রা রায় নামের এক কলেজ পড়ুয়া ছাত্রী বলেন, তাকে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে তার দুইটি মোবাইল নিয়ে যায়। এব্যাপারে সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জৈনক ইউছুপ মৃধা। থানা পুলিশের নিষ্ক্রিয়তার কারনেই একের পর এক এমনি ঘটনা বারংবার ঘটছে বলে এলাকাবাসীর অভিযোগ।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...













