লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার গন্ডব গ্রামে ৩জন নিহত হবার ঘটনায় নিহতের স্বজনরা শহরে ঝাঁড়– মিছিলসহ বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার(১১ জুন) দুপুর ২টার দিকে লক্ষীপাশা এলাকায় এ বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই তিন জন হত্যার জন্য সিআইডির(ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট) ফরেনসিক শাখার ডিআইজি শেখ নাজমুল আলম সহ তার ভাতিজা ইয়াবা ব্যবসায়ী সুলতান মাহমুদ বিপ্লব সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে দীর্ঘদিন ধরে মিরাজ মোল্যা নেতৃত্বাধীন গ্রুপ এবং সুলতান মাহমুদ বিপ্লব নেতৃত্বাধীন গ্রুপ এর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে উভয় গ্রুপ বুধবার দুপুর ৩টার দিকে ঢাল, সড়কি, রামদাসহ নানা দেশীয় অস্ত্র নিয়ে গন্ডব গ্রামের গো-হালটে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ওই গ্রামের মনতাজ মোল্যার ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিল মোল্যা(৫২), মৃত মাজেদ মোল্যার ছেলে মোক্তার মোল্যা(৫৮), সাইফার মোল্যার ছেলে রফিক মোল্যা(৫০) নিহত হন। নড়াইল সদর হাসপাতালে নিহতদের লাশের পোষ্টমর্টেম শেষে বৃহস্পতিবার দুপুরে লাশ লোহাগড়ায় আনা হয়। পরে গ্রামবাসীসহ নিহতের স্বজনরা ঝাঁড়– মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, কাশিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান। গ্রামবাসীরা অভিযোগ করেন, ইয়াবা ব্যবসায়ী ও জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ বিপ্লব ও তার চাচা ডিআইজি শেখ নাজমুল আলম এ তিন হত্যাকান্ড ঘটিয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, এ ঘটনায় ১২জনকে আটক করা হয়েছে। ৯টি ঢাল উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। গ্রামের বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ বিষয়ে জানতে সিআইডির(ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট) ফরেনসিক শাখার ডিআইজি শেখ নাজমুল আলম এর নাম্বারে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















