স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক নারী দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে আজ যশোরের এফপিএবি সভাকক্ষে এক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। রিইব-এর মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় এই অনুষ্ঠানে মূল্যায়নকারী হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উপ-পরিচালক মুনা আফরিন, জেলা এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু, ব্লাস্ট-এর আইন কর্মকর্তা এডভোকেট জান্নাতুল ফেরদেীস সূচনা ও দৈনিক সমাজের কথা-র যুগ্ম বার্তা সম্পাদক প্রণব দাস। শিশুদের চিত্রাঙ্কন, কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ক রচনা ও গণগবেষকদের দলীয় উপস্থাপনা- এই তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সম্মানিত মূল্যায়নকারী অতিথিবৃন্দ। অতিথিবুন্দ যার যার অবস্থান থেকে আত্ম-উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং প্রয়োজনে বিভিন্ন দপ্তরের সহযোহিতা নিতে বলেন। উল্লেখ্য, রিইব-এর প্রকল্পটি যশোর সদর উপজেলার চূড়ামনকাটী, ফতেপুর ও নরেন্দ্রপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে পরিচালিত হচ্ছে। গণগবেষণার মাধ্যমে দলিত, আদিবাসী ও অন্যান্য অধিকার বঞ্ছিত জনগোষ্ঠীর মানুষের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি পরিচালিত হচ্ছে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এনিমেটর মিনা বিশ^াস, জয়ন্ত দাস ও পার্থ ম-ল।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














