ইমন ভ্রাম্যমান প্রতিনিধি ঃ সরকারি সেবা ও খাসজমিতে ভূমিহীনদের অধিকার চাই, এই শ্লোগানকে সামনে রেখে কালীগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় ১৬ মার্চ বুধবার বেলা দুইটায় উত্তরণ কালীগঞ্জ কেন্দ্রে উপজেলা ভূমি কমিটি ত্রিমাসিক সাভার উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কমিটির সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, ইলা দেবী মল্লিক , যুগ্মসাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, অধ্যাপক নিয়াজ কায়সার তুহিন,রেডিও নলতা স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার, অধ্যাপক মনসুর আলী,কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ইউপি সদস্য খোদেজা খাতুন, শিক্ষিকা কনিকা সরকার, সাংবাদিক এস এম আহ্মদুল্লাহ বাচ্চু শান্তি লাল চক্রবর্তী,, উত্তরণ কালিগঞ্জ কেন্দ্রের কলেজ আর আলমগীর হোসেন, পারুলিয়া কেন্দ্রের ম্যানেজার আব্দুস সেলিম, প্রমূখ। সভায় ভূমিহীনদের খাস জমি বন্দোবস্ত বিষয় ও তালায় ভূমি কমিটির সম্মেলনে অংশগ্রহণ, উপজেলা ভূমি কমিটির উদ্যোগে নিহত ভূমিহীন আন্দোলনের নেতাদের স্মরণে স্মরণিকা প্রকাশ সহ গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














