নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উযাপন হচ্ছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিভিন্ন সরকারি বে-সরকারি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে এর আয়োজন করেছে। দিনের শুরুতে সকাল সাড়ে ৭ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন টার্মিনালে অবস্থিত বঙ্গবন্ধুর মুর্যাথলে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। পরে বঙ্গবন্ধু চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এখানে শ্রদ্ধা নিবেদন শেষে কেক কাটা হয়। কেক কাটা শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসের তাৎপর্যের ওপর ও শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ দিবসের আন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, কুইজ, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক পুস্তক ও ডকুমেন্টারি প্রদর্শন, ৭ মার্চের ভাষণ প্রদর্শন, পুরস্কার বিতরণীসহ বিভিন্ন অনুষ্ঠান। এছাড়া বিসটি উপলক্ষে সরকারি, বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














