ভ্রাম্যমান প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের উত্তর আটুলিয়া (কাছারীব্রিজ সংলগ্ন) মেসার্ম সুবাইতা নামীয় মুদি দোকানের ১৬ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হওয়ায় শাহিনুরের মানবেতর জীবন যাপন করছে।মেসার্ম সুবাইতা নামীয় মুদি দোকানের স্বত্তাধিকারী মমতাজ উদ্দীন গাজীর পুত্র শাহিনুর রহমান জানান, তার দোকানটি আয় রোজগারের একমাত্র মাধ্যম হওয়ায় এ উৎস থেকে সংসারটি পরিচালিত হয়। বিভিন্ন সমিতি বা এনজিও প্রতিষ্ঠান , বিভিন্ন ব্যক্তির নিকট থেকে ধার/কর্জ ও নওয়াবেঁকী মোকামের দোকানদার থেকে বাকি মাল ক্রয় করে ব্যবসাটি পরিচালিত হয়ে আসছিল। ১৫ মার্চ ভোর প্রায় ৪টার দিকে দোকানের ভিতরে আগুনের লেলিহান শিখা লোক মুখে খবর পান শাহিনুর রহমান। এলাকাবাসী শত চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হলেও সমুদয় মালামাল আগুনে পুড়ে যায়। এ দৃশ্য দেখে শাহিনুর রহমান দারুন দুঃচিন্তায় দিন কাটাচ্ছেন। শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান(সাঈদ), আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উৎসুক জনতা ভিড় জমায়। বর্তমানে শাহিনুর লোকের ঋন পরিশোধ করতে পারছে না, এমনকি তার সন্তানদের নিয়ে সংসার পরিচালনা করতে তিনি মানবেতর জীবন যাপন করছেন।
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...
শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার
যশোর অফিস : যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই...













