বিল্লাল হুসাইন : ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বাকড়া গ্রামের চুরি হয়ে যাওয়া ভ্যান চালক নজরুল ইসলাম নামে অসহায় এক ভ্যান চালককে ব্যাটারি চালিত মটর ভ্যান উপহার দিলেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান। ১ এপ্রিল শুক্রবার সকালে নজরুল ইসলামের হাতে ভ্যানের চাবি তুলে দেন তিনি। যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজার থেকে গত ১ মার্চ সাবেক চেয়ারম্যান ইবাদ আলীর বাসার সামনে থেকে নজরুল ইসলামের মোটর চালিত ভ্যান চুরি হয়ে যায়। উপার্জনের একমাত্র অবলম্বন মটর ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় চরম তির মুখে পড়েন অসহায় নজরুল ইসলাম। সংসারে আয় রোজগারের কোন লোক না থাকায় ভ্যান হারিয়ে মানবতার জীবনযাপন করছিলেন তিনি। নজরুল ইসলাম জানান, ঘটনার দিন ভ্যান গাড়িটা রেখে বাজার করতে যায়। বাজার থেকে ফিরে এসে দেখি ভ্যান গাড়িটা সেই জায়গাতে নাই। কে বা কারা তার গাড়িটা তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। এসময় আয়ের একমাত্র উৎস ভ্যানটি হারিয়ে পাগলপারা হয়ে কান্নাকাটি করতে লাগেন তিনি। গত এক মাস আগে সমিতির কিস্তির টাকা দিয়ে মোটর ভ্যানটি ক্রয় করেছিলেন বলে জানান নজরুল ইসলাম। তার সংসার এই মোটর ভ্যান এর উপর নির্ভরশীল। নজরুল ইসলামের তিনটি মেয়ে সন্তান পুত্র সন্তান নাই। তিনি ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এই বিষয় টি নিয়ে দৈনিক যশোর ও চ্যানেল সিক্স বাংলা টিভির সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিল্লাল হুসাইন বিভিন্ন ভাবে সমাজের বিত্তবান,দানবীর দের নজরে আনার চেষ্টা করলে, বিষয়টি কালপেন দেরি না করে, দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের নজরে এলে যশোরের নারী উদ্দোক্তা সালমা খাতুন মনি সহ বিভিন্ন মানুষের সহযোগিতার মাধ্যমে পুরো একমাসের চেষ্টায় ১ এপ্রিল শুক্রবার নজরুল ইসলামকে নতুন একটি ব্যাটারি চালিত মটর ভ্যান উপহার দেন। যার আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার ৫শত টাকা। এসময় নতুন ভ্যান পেয়ে নজরুল ইসলাম আনন্দে আত্মহারা হয়ে ওঠেন।এসময় উপস্থিত ছিলেন দৈনিক যশোরের শার্শা প্রতিনিধি জসিম উদ্দিন ও ঝিকরগাছা প্রতিনিধি বিল্লাল হুসাইন। সাংবাদিক হোসেন, নিউজ ১০ এর সাংবাদিক সোহেল রানা, নারী উদ্যোক্তা সালমা খাতুন মনি আল ইমরান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














