ডেন্টাল ইমপ্ল্যান্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিয়াব) এর আয়োজনে ‘২য় ন্যাশনাল ডেন্টাল ইমপ্ল্যান্ট কংগ্রেস এবং ডেন্টাল এক্সপো-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ডিয়াবের সভাপতি মেজর জেনারেল (অবঃ) প্রফেসর ডাঃ গোলাম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস এর সভাপতি স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রæপ এর চেয়ারম্যান ও জাতীয় সংসদ সদস্য মোরশেদ আলম, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি প্রফেসর ডাঃ মোঃ আবুল কাসেম, বিএসএমএমইউ এর ডেন্টাল ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সেক্রেটারি জেনারেল ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্য প্রফেসর ডাঃ হুমায়ুন কবির বুলবুল। সম্মেলনে ডিয়াবের সাধারণ সদস্য, ম্যাক্সিলো-ফেসিয়াল সার্জন, প্রস্থডন্টিস্ট সহ দেশ-বিদেশের দন্তচিকিৎসার বিভিন্ন অনুষদের সদস্যগণ এবং দেশের সকল বিভাগের ডেন্টাল সার্জনরা অংশ গ্রহন করেন। দিনব্যাপী এই সম্মেলনে ডেন্টাল ইমপ্ল্যান্ট সম্পর্কে পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা এবং দতা নিয়ে আলোচনা করা হয়। যুক্তরাষ্ট্র থেকে আগত ডাঃ সৈয়দ এম. আলী এবং ভারত থেকে আগত প্রফেসর ডাঃ এন. চন্দ্র শেখর, ডাঃ প্রেমীলা সেলভী সুগান্থান ও ডাঃ দীপাঞ্জনা সিনহা সেমিনারে তাদের জ্ঞানলব্ধ বক্তব্য প্রদান করেন। প্রফেসর ডাঃ মতিউর রহমান মোল্লা, প্রফেসর ডাঃ মোস্তাক হোসেন সাত্তারসহ অন্যান্য বাংলাদেশী ইমপ্ল্যান্ট বিশেষজ্ঞরা সম্মেলনে অংশ গ্রহন করেন। ডিয়াবের সভাপতি ডাঃ গোলাম মহিউদ্দিন চৌধুরী বলেন, “ডিয়াব একটি অলাভজনক ও অরাজনৈতিক সংস্থা যা বাংলাদেশের ডেন্টাল সার্জনদের মধ্যে প্রাসঙ্গিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ইমপ্ল্যান্ট ডেন্টিস্ট্রি শেখানোর জন্য প্রতিষ্ঠিত হয়েছে। দল ও মত নির্বিশেষে আমাদের এই প্রচেষ্টা ডেন্টাল পেশাকে আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ সম্মানের স্থানে নিয়ে যাবে। আমাদের একমাত্র ল্য হল, সকল ডেন্টাল সার্জনদের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে তারা ইমপ্ল্যান্ট ডেন্টিস্ট্রি বিষয়ে নিজস্ব অর্জিত জ্ঞানের বহিঃপ্রকাশ ও আদান-প্রদান করতে পারবেন।”প্রধান বক্তা প্রফেসর ডাঃ এন. চন্দ্র শেখর কিভাবে এন্ডো-অসিয়াস ইমপ্ল্যান্ট ডেন্টো অ্যালভিওলার রিজের মধ্যে সফলভাবে স্থাপন করা যায় এবং গাইডেড বোন রিজেনারেশন, বোন বøক গ্রাফটিং ও বোন এক্সপ্যানশনের জন্য রিজ স্প্লিটিং সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদান করেন। ডেন্টাল ইমপ্ল্যান্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিয়াব) সদস্যরা জানান, এই সম্মেলনের মাধ্যমে ইমপ্ল্যান্ট বিষয়ে ডেন্টাল সার্জনদের সঠিক তাত্তি¡ক জ্ঞান এবং কিনিকাল নির্দেশনা প্রদান করা হয়েছে। ফলে ডেন্টাল সার্জনরা দেশের বিপুল সংখ্যক রোগীকে অত্যাধুনিক চিকিৎসা সেবা যথাযথ ভাবে প্রদান করতে পারবেন। উল্লেখ্য, বাংলাদেশে সরকারি-বেসরকারিভাবে ২৪টি ডেন্টাল মেডিকেল কলেজ থাকলেও ডেন্টাল ইমপ্ল্যান্ট বা দাঁত প্রতিস্থাপন বিষয়ে কোনো প্রতিষ্ঠানেই এ বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগ নেই। ফলে সারা দেশে ১২ হাজার দাঁতের চিকিৎসক (ডেন্টিস্ট) থাকলেও মাত্র দুই থেকে তিনশত চিকিৎসক দাঁতের ইমপ্ল্যান্ট (প্রতিস্থাপন) করছেন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...













