বাগেরহাট ব্যুরো : বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুরের আক্তারুল হক মামুন মুন্সির সুযোগ্য কন্যা নাঈমা নাদিয়া ৪০ তম বি সি এস এ প্রশাসন ক্যাডারে চুড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছে। নাঈমা নাদিয়া লখপুরের গার্লস স্কুল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে, পরবর্তীতে বাঐডাঙ্গা বি,এল মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে, এরপর সে ফকিরহাটের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ “লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলেজিয়েট গার্লস স্কুল” থেকে ২০১০ ইং সালে বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পরীায় গোল্ডেন প্লাস পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। খুলনা সরকারী পাইওনিয়র কলেজ থেকে এইচ এস সি শেষ করে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীায় ১১তম মেধাতালিকায় খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে ভর্তি হয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে। তিন ভাই বোনের মধ্যে নাঈমা নাদিয়ার অবস্থান দ্বিতীয়। এস এস সি পরীার পুর্বেই দূরারোগ্য ব্যাধিতে তার বাবা মারা যান। তার এই অসামান্য কৃতিত্বের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন লখপুর গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান ও এস বি এ সি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনসহ লখপুরের সর্বস্তরের জনগন। এক সাাৎকারে নাঈমা নাদিয়া মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন এবং দেশের কল্যানে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...













