হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : একদিকে গরম, আর একদিকে পবিত্র রমজান মাস। এমন সময় মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ৬টি ইউনিয়নে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। এ এলাকার মানুষেরা এই লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠছে। এই তীব্র গরমের মধ্যে বিদ্যুতের লোডশেডিং, যেনো অসহ্যকর হয়ে উঠছে। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে রোজাদার ধর্মপ্রাণ মুসল্লিরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। দিনে-রাতে ১৫-২০-৩০-৪৫ মিনিট পরপর বিদ্যুৎ আসা-যাওয়া করছে। অর্থাৎ ঘন্টায় ২-৩ বার বিদ্যুৎ অফ হচ্ছে। স্থানীয় লোকজন বলছেন- আবারো ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের লোডশেডিং। গত কয়েক বছর বিদ্যুৎ সরবরাহ খুব ভালো ছিলো। বর্তমানে বিদ্যুতের পরিস্থিতি অত্যন্ত খারাব। সুষ্ঠভাবে বিদ্যুৎ সরবরাহ করতে রাজগঞ্জবাসি বিদ্যুৎ বিভাগের কাছে আকুল আবেদন জানিয়েছেন। এদিকে- বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের কারণে সকল পর্যায়ের ব্যবস্যা বাণিজ্যে ধ্বস নেমেছে, ব্যাংক, শিা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে। তির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের কারণে রাতে শিার্থীরাও ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। তাদের লেখাপড়ারও তি হচ্ছে চরমভাবে। এই লোডশেডিংয়ের কারণে বিশেষ করে বিভিন্ন বাসা-বাড়িতে থাকা ইলেক্ট্রনিক্স সামগ্রীও নষ্ট হচ্ছে। বর্তমানে মাঠে সেচ মৌসুম চলছে। ঘনঘন লোডশেডিংয়ের কারণে বহু মোটর পাম্প নষ্ট হয়েগেছে। রাজগঞ্জের সচেতন সমাজ বলছেন- পবিত্র রমজান মাসে ইফতার এবং তারাবির নামাজের সময় প্রতিনিয়ত বিদ্যুৎ চলে যাচ্ছে। একদিকে তীব্র দাপদাহ অন্যদিকে ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষ। বিদ্যুৎ বিভাগ, গ্রাহকদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। এব্যাপারে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাজগঞ্জ সাব জোনাল অফিস থেকে বলা হচ্ছে- প্রতিদিন বিদ্যুতের চাহিদা বাড়ছে। তার মধ্যে অতিরিক্ত গরম। বরাদ্দের তুলনায় চাহিদা বেশি। গ্রহকের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে। এরমধ্যেও আমরা গ্রহকের চাহিদা পূরণ করতে চেষ্টা করছি।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














