বেনাপোল থেকে এনামুলহক: বিনা লাইসেন্স, অনিয়ম-অব্যস্থাপনা, জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি, ভূয়া চিকিৎসক দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে ৬ই এপ্রিল রোজ বুধবার সকাল ১১টায় বেনাপোল পৌরসভার স্টেশন রোডে অবস্থিত সুরা নামক ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ১ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুরা ডায়াগনস্টিক সেন্টার (লাইসেন্সবিহীন) অবৈধ ও নানা অব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসা করে আসছিল। এ প্রতিষ্ঠানে দ প্যাথলজিস্ট, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদি ও ডাক্তার নেই। শার্শা উপজেলার নির্বাহী অফিসার এর নেতৃত্বে একটি পরিদর্শন টিম আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে এক লাখ টাকা জরিমানা আদায় করেন। এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোঃ ইউসুফ আলী, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া ও বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা বলেন, অনুমোদনহীন সুরা নামক ডায়াগনস্টিক সেন্টার অনিয়ম-অব্যবস্থাপনার মাধ্যমে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ায় সিলগালা করে দেওয়া ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে তারা যদি বৈধ কাগজপত্র দেখাতে পারে তবে সিলগালা খুলে দেওয়া হবে বলে তিনি জানান।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















