চৌগাছা পৌর প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে প্রায় ৬০ মিটার চায়না দূয়াড়ি কারেন্ট জাল জব্দ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তারা। বুধবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার নারায়নপুর ইউনিয়ন এর হাজরাখানা গ্রামে অবস্থিত কপোতা নদ থেকে এ জাল জব্দ করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা। অভিযান শেষে বেলা ২ টা ২০ মিনিটে পরিষদ প্রাঙ্গনে জাল পরিদর্শন ও আগুনে পুড়িয়ে তা ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। এই জালের অবৈধতার বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ বলেন, বাংলাদেশ মৎস্য সংরণ আইন ১৯৫০ সাল অনুযায়ী এই জাল নিষিদ্ধ করা হয়েছে। চারু জাতীয় এই জালের ভিতর মাছ গেলে আর বাইরে বের হয়না। যার ফলে নদীর দেশীয় পোনা জাতীয় মাছ ধ্বংস হয়ে যায়। অভিযান ও নিষিদ্ধ জাল ধ্বংসকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ, ত্রে সহকারী মিজানুর রহমান, হারুন অর রশীদ,সৌভিক রায় প্রমুখ।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















