কামরুজ্জামান লিটন , ঝিনাইদহঃ ঝিনাইদহে প্রথম করোনায় আক্রান্ত হয়ে গোপাল কৃষ্ণ সাহা নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামে। তিনি গত ৭ জুন করোনা উপসর্গ নিয়ে মারা যান। মৃত্যুর ৫ দিন পর শুক্রবার তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। মৃত ব্যক্তির বাড়ি লাল নিশানা উড়িয়ে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এদিকে ঝিনাইদহে আরো তিনজন করোনা রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় হরিণাকুন্ডুর এক সাংবাদিক ও বিভিন্ন উপজেলার ডাক্তারসহ মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭২ জনে। ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, এ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৫৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ও কুষ্টিয়া করোনা পরীক্ষা ল্যাব থেকে এপর্যন্ত মোট ১১১৯ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭২ জন আক্রন্ত। ১০৪৭ জনের রিপোর্ট নেগেটিভ। একজন জন মারা গেছেন। আক্রন্তদের মধ্যে ৪১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। উপজেলা ভিত্তিক আক্রান্তের সখ্যা সদরে ১৫ জন, শৈলকুপায় ১৭ জন, হরিণাকুন্ডু উপজেলায় ৫ জন, কালীগঞ্জে ১৮ জন, কোটচাঁদপুরে ১৩ ও মহেশপুরে ৪ জন। ঝিনাইদহ সদর হাসপাতালসহ ৬ উপজেলার কোনো হাসপাতালেই আইসিইউ ও ভেন্টিলেটরের ব্যবস্থা নেই। এদিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ১৭ জনে। তিনি কবিরপুরে অবস্থিত সাহিদা ক্লিনিক ও নুরজাহান প্রাইভেট হাসপাতালে সিজার ও রোগী দেখতেন। একারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ক্লিনিক দুটিকে লকডাউন করা হয়েছে।
কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন হত্যা, পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক
যশোর অফিস : যশোরের কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় পল্লিচিকিৎসকসহ দুজনকে আটক করা...
যশোরে কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে আটক ২
যশোর অফিস : যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে জেলা...
এসএমই ফাউন্ডেশনের ঢাকায় জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো সম্মাননা পেলেন খুলনা...
কাগজ সংবাদ : এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় জাতীয়
এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো
সম্মাননা পেলেন খুলনা বিভাগের যশোরের মরিয়ম
নার্গিসকে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি...
যশোরে খাটুরা বাওড় দখলের অভিযোগে মৎস্যচাষিদের মানববন্ধন, জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি
যশোরের মণিরামপুর উপজেলার খাটুরা বাওড় জোরপূর্বক দখল, মাছ আহরণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন করেছেন খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির সদস্যরা। পরে বাওড়টি দখলমুক্ত...
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...













