বাঘারপাড়া (যশোর) থেকে আজম খানঃ যশোর মেডিকেল কলেজে ভর্তির সুয়োগ পাওয়া সেই মেধাবী ছাত্র কিশোর দেবনাথের পাশে থাকার আশ্বাস দিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। বৃহস্পতিবার দুপুরে তার দপ্তরে কুশল বিনিময় শেষে এ আশ্বাস দেন তিনি। এসময় ভালো ফলাফল অর্জন করায় কিশোরের হাতে উপহার তুলে দেন ইউএনও আ.ন.ম আবুজর গিফারী। মেডিকেল ভর্তি থেকে শুরু করে পরবর্তী সব ব্যয় কিভাবে জোগাড় করবেন তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কিশোর দেবনাথ। এ সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে ইউএনও আ.ন.ম আবুজর গিফারীর। পরে কিশোরের সাথে যোগাযোগ করে কুশল বিনিময় শেষে পাশে থাকার আশ্বাস দেন তিনি। গত মঙ্গলবার (৫ এপ্রিল) ২০২১-২২ শিাবর্ষের এমবিবিএস ভর্তি পরীার ফলাফলে যশোর মেডিকেল কলেজে সুযোগ পায় যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের কেশব দেবনাথের ছেলে কিশোর দেবনাথ। বাঘারপাড়ার ইউএনও আ.ন.ম আবুজর গিফারী জানান, ‘মেধাবী ছাত্র কিশোর দেবনাথ দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা পান বিক্রেতা। দারিদ্রতাকে জয় করে যশোর মেডিকেল কলেজে চাঞ্চ পেয়েছে। উপজেলা প্রশাসনের প থেকে পড়াশোনার জন্য তাকে অর্থিক সহায়তা ছাড়াও সকল ধরণের সহযোগিতা করা হবে।’
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














