সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় প্রধান আসামী সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের আপীলি মামলার রায়ে নি¤œ আদালতের দেয়া সাজা বহাল রেখেছেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালত। আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বুধবার আপিল শুনানি শেষে এ রায় বহাল রাখেন। প্রকাশ্য আদালতে তিনি এ সময় বলেন, হাবিবুল ইসলাম হাবিব তালা কলারোয়া আসনের তৎকালনি জাতীয় সংসদ সদস্য। একজন সাংসদ হয়ে ওই সময়ের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফর সংগীদের উপর আগ্নেয়াস্ত্রসহ হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়া সন্দেহভাবে প্রমান করে আপীলকারী আসামী হাবিবুল ইসলাম হাবিব জেনে বুঝে দেশের প্রচলিত আইন-কানুন লংঘন করেছেন-যা একেবারেই অনভিপ্রেত। রায়ে তিনি আরও উল্লেখ করেন, হাবিবুল ইসলাম হাবিবকে নিন্ম আদালত (সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত) হতে আইনের যে সমস্ত ধারায় যে পরিমাণ দন্ড প্রদান করা হয়েছে তা বাংলাদেশে প্রচলিত ফৌজদারী কার্যবিধি ও পেনাল কোর্ডকে পুরোপুরি সমর্থন করে। উক্ত রায় ও দন্ডাদেশ প্রদানে বিচারিক আদালত তথ্য ও আইনগত কোন ভুল করেননি। ফলে, বিচারিক আদারতের রায় ও দন্ডাদেশে হস্তক্ষেপের কোন কারন নাই। সেজন্য ক্রিমিনাল আপীল ৪০/২১ মামলাটি না-মঞ্জুর করা হল। একই সাথে আরও একজন আসামী কলারোয়া উপজেলার রায়পুর গ্রামের আক্তার আলীর পুত্র ইয়াছিন আলীর ক্রিমিনাল আপীল ১১৮/২১ মামলাটিও না-মঞ্জুর করেন বিচারক শেখ মফিজুর রহমান। আদালত উল্লেখিত আপীল মামলাদুটির রায়ের এক পর্যায়ে আরও উল্লেখ করেন, হামলা মামলার প্রধান ভিকটিম শেখ হাসিনা ঘটনার সময় রাষ্ট্রের সদ্য সাবেক প্রধানমন্ত্রী, তৎকালীন সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ছিলেন, স্বাভাবিক ভাবেই তাঁর অফিস ও কার্যালয় রাজধানী ঢাকাতে অবস্থিত। রাজধানী ঢাকা হতে ৩শ কিলোমিটার দূরে অবস্থিত মফস্বল শহরে একটি মানবিক কাজ শেষে (সাতক্ষীরা সদর হাসপাতালে একজন বীর মুক্তিযোদ্ধার ধর্ষিত স্ত্রীকে দেখতে আসেন) ফেরার পথে আসামীদের দ্বারা সংঘটিত এমন ঘটনা ধিক্কারজনক ও চরমভাবে নিন্দনীয়। এটি কেবলই একটি দন্ডনীয় অপরাধ নয় বরং দেশের রাষ্ট্রাচার, মানবিকতা, নৈতিকতা ও সৌজন্যবোধের ক্ষেত্রে চরম কুঠারাঘাত। আসামীরা সাংবাদিকদেরও ঘটনার সময় লাঞ্চিত করেছিল যা স্বাক্ষীগন একে অপরকে হুবহু সমর্থন করে সাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. আব্দুল লতিফ ও আসামী পক্ষের মামলা পরিচালনা করেন অ্যাড. আব্দুল মজিদ। উল্লেখ্য ঃ ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে হাসপাতালে দেখে ফিরে যাবার পথে কলারোয়ায় সন্ত্রাসীদের হামলা শিকার হন। এতে শেখ হাসিনা অক্ষত থাকলেও তার সফরসঙ্গী ফাতেমা জাহান সাথী, জোবায়দুল হক রাসেল, ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, শহিদুল হক জীবন, আবদুল মতিনসহ অনেকেই আহত হন। এ সময় বেশ কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন। এ ঘটনায় কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোসলেমউদ্দিন ২৭ জনকে আসামী করে একটি মামলা করেন। এ মামলা থানায় রেকর্ড না হওয়ায় তিনি নালিশী আদালত সাতক্ষীরায় মামলাটি করেন। পরবর্তীতে মামলাটি খারিজ হয়ে গেলে ২০১৪ সালের ১৫ অক্টোবর ফের মামলাটি পুনরুজ্জীবিত করা হয়। এসময় তদন্তকারী কর্মকর্তা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার বিচার হয়। বিচারক মোঃ হুমায়ূন কবীর সাক্ষ্য-প্রমানের আলোকে সকল আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














