মণিরামপুর (যশোর) প্রতিনিধি : অভয়নগর উপজেলার সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও শিক্ষার গুণগত মান বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক বীরেন্দ্রনাথ বিশ্বাসের পরিচালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নবনির্বাচিত সভাপতি স্বপন সরকার। এসময় যশোর-৪ আসনের বারবার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য রনজিত কুমার রায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ধরে রাখতে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সঠিক সময়ে উপস্থিতসহ শ্রেণিতে আন্তরিকতার সহিত পাঠদান করতে পরামর্শ দেন। এসময় তিনি দেশনেত্রী প্রধান মন্ত্রি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহŸান রেখে উন্নয়নমূলক বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভিন, সুন্দলী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সুন্দলী ইউনিয়ন আ’লীগ সভাপতি অধীর কুমার পাঁড়ে, সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল লতিফ, সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস, অভয়নগর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মিল্টন কবিরাজ, মাস্টার মাইন্ড স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. প্রদীপ দে, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি নৃপেন্দ্রনাথ বিশ্বাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীরণ কুমার শর্মা, অবসরপ্রাপ্ত শিক্ষক বিজয় কৃষ্ণ মল্লিক, অভিভাবক সদস্য তপন সরকার, রবীন বিশ্বাস, সনৎ বিশ্বাস, সুজন মল্লিক ও চিত্রা বিশ্বাস, সাবেক ইউপি সদস্য দীপু রানী বর্মন, ইউপি সদস্য শিশির সরকার, বিপ্লব মজুমদার, আজিজুর গাজী ও শিপন মল্লিক, যুগলীগনেতা সোহাগ বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস প্রমূখ।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















