চৌগাছা প্রতিনিধি :যশোরের চৌগাছায় কাইয়ুম আলী (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি যশোর সদর উপজেলার তীরের হাট-কাদিরপাড়া গ্রামের মৃত ইসমাইল তরফদারের ছেলে। তার এক ছেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য হিসেবে কর্মরত। সোমবার সকাল ৮ টার দিকে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সৈয়দপুর- সাতমাইলগামী পাকা রাস্তার পাশে জনৈক আরিফুল ইসলামের জমির পাশ থেকে গলাকাটা লাশটি উদ্ধার করে চৌগাছা থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ৮টার দিকে মৃতদেহটি রাস্তার পাশে উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি হেফাজতে নেন। প্রাথমিকভাবে দেখা যায় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, কাইয়ুম আলী ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী বহন করতেন বলে তার পরিবার জানিয়েছে। পরিবার আরও জানিয়েছে রবিবার রাত ১০টার দিকে সর্বশেষ তার জামাই মোঃ মুন্নার সাথে তার কথা হয়। তারপর থেকে পরিবারের আর কারও সাথে কথা হয়নি। পরে সকালে তার লাশ মাঠের মধ্যে পাওয়া যায়। পুলিশ আরও জানিয়েছে, তার ভাড়ায় চালিত সিটি-১০০ ইন্ডিয়ান পুরাতন মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে না। সেজন্য প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুস্কৃতিকারীরা তার মোটরসাইকেল ছিনতাই করে তাকে গলাকেটে হত্যা করতে পারে। বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। যশোর জেলা পুলিশের মুখপাত্র ও যশোর ডিবির ওসি রূপন কুমার সরকার বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















