আগামী বাংলাদেশের সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় নানা অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বাংলা নববর্ষ ১৪২৯-এর প্রথমদিনকে বরণ করে নেওয়া হয়েছে। পহেলা বৈশাখ উপলে নেচে-গেয়ে, বিভিন্ন আকৃতির মুখোশ সাথে নিয়ে বিশ^বিদ্যালয় প্রাঙ্গণে করা হয় মঙ্গল শোভাযাত্রাও। বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলে বুধবার রাত থেকেই বিভিন্ন প্রাণীর মুখোশসহ পহেলা বৈশাখের বিভিন্ন মোটিফ তৈরি করা হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হয় নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিশ^বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠ হয়ে মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনে এসে শেষ হয়। ঢোল-তবলার তালে নেচে গেয়ে বাংলা নববর্ষের নতুন দিনটিকে বরণ করে নেন সবাই। যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিশ^বিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান বলেন, গত বছরের সকল দুঃখ-বেদনা, জরা-ব্যাধি ভুলে নতুন বছর সকলের জন্য ভালো কাটুক, এটাই আমরা প্রত্যাশা করি। সবাইকে যবিপ্রবির মাননীয় উপাচার্যের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. তানভীর হাসানের সভাপতিত্বে এ সময় যবিপ্রবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল মামুন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মৌমিতা চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক এস এম সামিউল আলম, ড. মো. আজিজুর রহমান খান, মো. শাহীন সরকার, সহকারী রেজিস্ট্রার নিত্যনন্দ পাল, কর্মকর্তা সমিতির ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক রকিব উদ্দিন সিদ্দিকী, কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া মঙ্গল শোভাযাত্রায় যবিপ্রবির ছাত্রলীগ নেতা আফিকুর রহমান অয়ন, নাজমুস সাকিব, আসিফ আল মাহমুদসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














